বুধবার ১৬, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ১৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

খুকৃবিতে আন্তর্জাতিক মানের ওবিই কারিকুলাম প্রশিক্ষণ সম্পন্ন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উমাইয়া আহমেদ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

দক্ষিণাঞ্চলের কৃষি ও জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে সামনে রেখে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে উদ্যোগী হয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)।এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের IQAC এর আয়োজনে দুই দিনব্যাপী (১৫-১৬ সেপ্টেম্বর) এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এবারের মূল বিষয় ছিল - আউটকাম বেইজড এডুকেশন বা OBE কারিকুলাম কীভাবে ডিজাইন ও বাস্তবায়ন করা যায়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। তিনি বলেন, এখনকার শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, নৈতিকতা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করতে হবে, আর সেটাই OBE এর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IQAC এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এম এ হান্নান এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ আসাদুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার ও বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।

প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।

আয়োজকদের মতে, এই প্রশিক্ষণের মাধ্যমে খুকৃবির শিক্ষকরা আন্তর্জাতিক মানের কারিকুলাম প্রণয়নে আরও দক্ষ হবেন, যা ভবিষ্যতে খুলনা অঞ্চলের জন্য জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবনে সহায়ক হবে।

Link copied!