রবিবার ২৭, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ২৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

মানারাত বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি | ক্যাম্পাস রিপোর্ট

আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে ‘ফল সেমিস্টার ২০২৬’-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব। তিনি নবাগত শিক্ষার্থীদের জীবনের প্রতিকূলতা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করে লক্ষ্য অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিবেদিত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ভালো ফলাফল বা সার্টিফিকেট অর্জনই শিক্ষার উদ্দেশ্য নয়; বরং চিন্তার শক্তি, মানবিকতা, সাহস ও যুক্তিনির্ভর চিন্তা বিকশিত করতে হবে। জুলাইয়ের পরিবর্তনের পক্ষের তরুণদের ঐক্যবদ্ধ থেকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য অধ্যাপক ড. মোজাম্মেল হক ও অধ্যাপক ড. এম. উমার আলী।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিকত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

‘ফল সেমিস্টার ২০২৬’-এর নতুন শিক্ষার্থীদের মানারাত পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

Link copied!