ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
বুধবার ১৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হল উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল কালচারাল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাহারা আক্তার সিথি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের হিতুয়ারা খাতুন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে দপ্তর সম্পাদক হিসেবে জারিন তাসনিম রাফা, সাংগঠনিক সম্পাদক অনিন্দিতা বাগচী, কোষাধ্যক্ষ হুমায়রা আসিমা প্রীতি, নৃত্য বিষয়ক পরিচালক সুরাইয়া শেখ মিম, উপ-নৃত্য বিষয়ক পরিচালক শিমলা মিত্র, নাট্য বিষয়ক পরিচালক জান্নাতুল ফেরদৌস বর্ষা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক সৌমি জাহান সাথী, প্রচার সম্পাদক নিশাত নাবিল্লাহ প্রাপ্তি, সংগীত বিষয়ক পরিচালক জিন্নাত আলভী, উপ-সংগীত বিষয়ক পরিচালক রাবেয়া খন্দকার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নুসরাত নারগিস নিতু, উম্মে সিনথিয়া সিরাত, আসমাউল হুসনা রুনা ও মাশুদা খাতুন মনোনীত হয়েছেন।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক হিতুয়ারা বলেন, "উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হল কালচারাল ক্লাবের প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমাদের হলের ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং সুস্থ সংস্কৃতি চর্চার একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। সেই সাথে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তুলতে চাই।"
কালচারাল ক্লাব সভাপতি সিথি বলেন, "উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হল কালচারাল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত। আমাদের উদ্দেশ্য প্রতিটি শিক্ষার্থীর প্রতিভাকে খুঁজে বের করে বিকশিত করা,শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, আত্মবিশ্বাসী ও নেতৃত্বদানে সক্ষম শিক্ষার্থী তৈরি করা। প্রশিক্ষণ, দলগত কাজ, নতুন সুযোগ এবং দায়িত্বের মাধ্যমে প্রতিটি সদস্যকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে একা এগিয়ে যাওয়া নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।"