বুধবার ১৬, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ১৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

জাককানইবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

পরিচ্ছন্ন ক্যাম্পাস,পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬”-এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি,পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ এবং সদস্য সচিব মামুন সরকারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে  এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গন , টিএসসি সংলগ্ন এলাকা  ,ড্রেন ও পরিত্যক্ত স্থানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কাজ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির  বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার জানান, “ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য 

নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই পরিছন্নতার অভিযান চলমান থাকবে।”

ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি  প্রত্যেকের সামাজিক ও নাগরিক দায়িত্ব শিক্ষার্থীদের  বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ বলেন, “ ক্যাম্পাসের কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেজন্য সবাইকে সচেতন হতে হবে এবং নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে চায়”।

Link copied!