বুধবার ১৬, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ১৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকসহ ১৮ পদে নিয়োগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগে ০৭ সেপ্টেম্বর ২০২৬ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। বিভিন্ন বিভাগে মোট ১৮টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন ০৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে, যা চলবে ২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় 
পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক
পদসংখ্যা: মোট ১৮টি 
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ও গ্রেড নির্ধারিত হবে
প্রার্থীর ধরন: বাংলাদেশের নাগরিক
বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর (আবেদনের শেষ তারিখ অনুযায়ী); বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য
কর্মস্থল: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা

আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এমবিবিএস, বিডিএস, সমমানের ডিগ্রি, বিভাগভেদে নির্দিষ্ট যোগ্যতা ও শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা প্রযোজ্য।
অভিজ্ঞতা: পদ ও বিভাগভেদে নির্ধারিত শিক্ষকতা, গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে:
নির্ধারিত আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র সংগ্রহ করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে । 
 আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও গবেষণা প্রকাশনার ফটোকপি সংযুক্ত করতে হবে। 
আবেদনের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩০টা পর্যন্ত
আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

Link copied!