জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম
শনিবার ২৯, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে জামালপুর রিজিওনাল প্রোগ্রামিং প্রতিযোগিতা। সকাল ৯টায় শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় দুপুর ১টায়। এতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) অংশ নেয়।
প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাবিপ্রবির JSTU_Descending দল। দলের সদস্যরা হলেন মো. তানভীর আহমেদ, ঋত্বিক চন্দ্র বর্মন ও মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ।
রানারআপ হয়েছে UFTB_Resynced দল। দলের সদস্য আহসান হারিস আহমেদ, মো. শাকিব পাটোয়ারী ও সুকান্ত দেবনাথ। দ্বিতীয় রানারআপ হয়েছে Submit_dibonaR দল। এ দলের সদস্য মেহেদী হাসান আলভী, সৌরভ সাহা ও মো. আল-মামুনুর রশিদ।
এ ছাড়া টপ জুনিয়র হয়েছে জাবিপ্রবির jstu_blitz দল। দলের সদস্য জাফরি তাহিয়াত, রাশমিন প্রতীক দেব ও অনিক দত্ত। টপ গার্লস ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে CoffeeWithCode দল। দলের সদস্য সুগন্ধা রানী বর্মন মৌরি, মোসা. সাদিয়া ইসলাম সাফা ও আরনিকা তাবাসসুম।
টপ ফ্রেশার হয়েছে Binary legends দল। দলের সদস্য মো. আতিক হাসান, শিশির সরকার ও কর্ণ বিশ্বাস। অন্যদিকে, জাবিপ্রবির অন্যান্য বিভাগ থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে টপ টিম হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের Electrocoder দল। এ দলের সদস্য নাদিমুর রহমান সায়েম, মো. রবিন খান ও মো. আবু বকর।
আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখে।