শুক্রবার ২১, আগস্ট ২০২৬

শুক্রবার ২১, আগস্ট ২০২৬ -- : -- --

রায়পুরে জিপিএ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৭:১৯ এএম

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর। 

ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয় । অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ট্রাস্টের সেক্রেটারি প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠুসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে একটি ‘জলছত্র’ উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সফল হতে হলে প্রযুক্তি ও ডিভাইসের ওপর আসক্তি কমাতে হবে। প্রযুক্তি প্রয়োজনীয় হলেও এর অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে।

তিনি বলেন, প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর পাশাপাশি এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। সময়ের সঠিক ব্যবহারই ভবিষ্যতে শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

 

Link copied!