সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে ফারিহা নওরিন ও তরিকুল ইসলাম

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০২৬–২৭ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র গার্ল-ইন-রোভার মেট ফারিহা নওরিন(সাইকোলজি ২০২১–২২) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র রোভার মেট তরিকুল ইসলাম(ফুড ইঞ্জিনিয়ারিং ২০২২–২৩)

রবিবার (৯ আগস্ট, ২০২৬) বিকেল ৪টায় রোভার স্কাউটের নিজস্ব প্রোগ্রাম ক্রু মিটিংয়ে উপস্থিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. মজনুর রশিদ (উডব্যাজার) ৭ম কাউন্সিল কমিটি ঘোষণা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সিনিয়র রোভার মেট অনিক কুমার সাহা (পিআরএস) এবং  অন্যান্য রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দ।

উক্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন,সহ-সভাপতি তুষার রঞ্জন দাস রবিন, যুগ্ম সম্পাদক সানজিদা নাহার শোভা, অর্থ সম্পাদক মো.কাজী মাঈম,ট্রেনিং সম্পাদক রান্নু,প্রোগ্রাম সম্পাদক রিংকু দেবনাথ,সম্পাদক(গার্ল ইন রোভার) সামিউন জান্নাত রাবেয়া,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিস শামীমা আক্তার,দপ্তর সম্পাদক মো. আপন রেজা, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক মোসা.লাবণী খাতুন, আইটি সম্পাদক জিহাদুল তারেক আরিফ, ক্রীড়া ও শরীরচর্চবিষয়ক সম্পাদক মো.সাখাওয়াত খান সাগর,কার্যকরী সদস্য ১ মো.ইমন,কার্যকরী সদস্য ২ নিপা রানী দেবী,কার্যকরী সদস্য ৩ নওশীন হক তাবাসসুম,কার্যকরী সদস্য ৪ আসিফ মাহমুদ ,কার্যকরী সদস্য ৫ রিত্তিক সরকার। 

নির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে জনাব মো. মজনুর রশিদ (উডব্যাজার) বলেন,"আমি নতুন কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।বাংলাদেশ স্কাউটের মূলমন্ত্র ও আদর্শকে হৃদয়ে ধারণ করে নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি আশাবাদী। নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিকতা ও সেবার মানসিকতা নিয়ে তারা বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে কাজ করবে।একইসঙ্গে নতুন কমিটির সকল সদস্যের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি।"

তিনি আরও বলেন,"আমি এই উদীয়মান তরুণ নেতৃত্বের উত্তরোত্তর সাফল্য, সার্বিক অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করাছব।"

নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, অনিক কুমার সাহা (পিআরএস) বলেন,"রোভার স্কাউটিং মূলত 'সেবা' এই মূলমন্ত্রকে ধারণ করে তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক উন্নয়নে কাজ করে । আমি আশা করি নতুন কমিটি এই মূল্যবোধকে ধারণ করে সংগঠনটিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের জন্য আরও বেশি ইতিবাচক অবদান রাখবে।"

Link copied!