রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম
সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন কার্যক্রম আগামী ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটে।আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম সভায় (বিশেষ সভা) এই সিদ্ধান্ত গৃহযীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক ও বহিঃসদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা
চলতি শিক্ষাবর্ষে মোট ৫টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ইউনিটগুলো হলো:
ইউনিট-A: বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ
ইউনিট-B: কলা ও আইন অনুষদ
ইউনিট-C: বিজনেস স্টাডিজ অনুষদ
ইউনিট-D: সামাজিক বিজ্ঞান অনুষদ
ইউনিট-E: চারুকলা অনুষদ
পরীক্ষার সময়সূচি ও পদ্ধতি
সবকটি ইউনিটের পরীক্ষা MCQ পদ্ধতিতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শুধুমাত্র বিভাগীয় শহর ঢাকায় অনুষ্ঠিত হবে। সময়সূচি নিম্নরূপ:
১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার): ইউনিট-A (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স)
৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার): ইউনিট-E (চারুকলা)
১৫ জানুয়ারি ২০২৭ (শুক্রবার): ইউনিট-B (কলা ও আইন)
২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার): ইউনিট-C (বিজনেস স্টাডিজ)
২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার): ইউনিট-D (সামাজিক বিজ্ঞান)
আবেদনের ন্যূনতম যোগ্যতা
ভর্তি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভিত্তিক জিপিএ যোগ্যতা:
ইউনিট-A: দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৭.০০ (কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয়)।
ইউনিট-B: দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ (কোনো পরীক্ষায় ২.৭৫-এর নিচে নয়)।
ইউনিট-C: দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.৫০ (কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয়)।
ইউনিট-D: দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ (কোনো পরীক্ষায় ২.৭৫-এর নিচে নয়)।
ইউনিট-E: দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৫.৫০ (কোনো পরীক্ষায় ২.৫০-এর নিচে নয়)।
ক্লাস শুরুর তারিখ
ভর্তি কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ও ইউনিটভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ৪ এপ্রিল ২০২৭ তারিখ থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে একাডেমিক কাউন্সিল সূত্রে জানানো হয়েছে।