প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম
রাজশাহীতে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন জামালপুর জেলা কল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যবছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্যাহ্ আল মারুফ সভাপতি এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটিতে রাবির ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন,সিনিয়র সহসভাপতি সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান; সহসভাপতি অর্থনীতি বিভাগের মো. আনোয়ার হোসেন, রুয়েটের ইইই বিভাগের লিজন মাহমুদ, মার্কেটিং বিভাগের পলাশ চন্দ্র দেবনাথ, গণিত বিভাগের মোহাম্মদ তানসিমুর, বাংলা বিভাগের মো. রাকিব মোল্লা এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের হোসনে আরা মিতু।
এ ছাড়া পরিসংখ্যান বিভাগের মাহিব আবসার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাইনুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম বিকাশ, শাহরিয়ার সিফাত, মাজহারুল ইসলাম মোশতাক, মিরাজুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাসনীম রাফি, দপ্তর সম্পাদক মো. সোলাইমান ইসলাম শুভ, প্রচার সম্পাদক মো. শিপন মিয়া, ছাত্রীবিষয়ক সম্পাদক মীম আক্তার মনিরা, ক্রীড়া সম্পাদক তাইফিকুল ইসলাম রমজান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মুত্তাকিন ইসলাম লিওন এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক সাইমুল ইসলাম।
এ ছাড়া ছয়জন কার্যনির্বাহী সদস্য নিয়ে গঠিত নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের সদস্যরা একে অপরকে অভিনন্দন জানান। একই সঙ্গে জামালপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
