বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬ -- : -- --

যবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৭:১৪ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এতিম ও কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দোগাছিয়া বাহরুল উলুম কওমি মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা মাদ্রাসার এতিম ও কোমলমতি শিশুদের মাঝে ৫০ প্যাকেট খাবার বিতরণ করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন যবিপ্রবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে যবিপ্রবির খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সালেক খান বলেন, ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন ইতিহাস রচিত হয়। জাতীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে যবিপ্রবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফিজিক্স বিভাগের জি এম রনি মাহমুদ ও একই বিভাগের ইউসুফ আল বাবু, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মোঃ রবিন হোসেন ও একই বিভাগের রিয়াজ শেখ, এফএমবি বিভাগের মেহেদী হাসান নিশাত ও আতিক, পিইএসএস বিভাগের ইসমাইল হোসেন, গণিত বিভাগের রানা সহ ছাত্রদলের নেতাকর্মীরা।

Link copied!