মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম
সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নম্বর রহিমপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য খুশবা বেগম তার বিরুদ্ধে ওঠা পরকীয়া ও যুবদল নেতার সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের জবাবে এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার সামাজিক ও রাজনৈতিক মান-সম্মান ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি কোনো পরপুরুষের সঙ্গে পালিয়ে যাইনি। বর্তমানে আমি বাবার বাড়িতেই অবস্থান করছি।
খুশবা বেগমের অভিযোগ, তাকে না জানিয়ে তার তিন সন্তানকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে সন্তানদের ফিরে পাওয়ার জন্য প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
অভিযোগে উল্লেখিত ওয়ার্ড যুবদল সভাপতি সাজেলের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথাও জোরালোভাবে অস্বীকার করেন তিনি। খুশবা বেগম বলেন, পারিবারিক ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজের প্রয়োজনে সাজেল আমার সঙ্গে যেতেন। এটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।
নিজের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই ইউপি সদস্য।