রবিবার ০৯, আগস্ট ২০২৬

রবিবার ০৯, আগস্ট ২০২৬ -- : -- --

ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা  

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে  ঘুষ আদায় করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার হলেন বিএনপি'র দুই নেতা।

পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হোসেন।  

জানা গেছে  রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর হাজী বাড়ি জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি  ভাতা প্রদানের নামে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা তারা ঘুষ নেয়।টাকা ঘুষ নেওয়ার অভিযোগ  তদন্তে প্রমাণিত হওয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম আজ শনিবার  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘সরকার ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দিচ্ছেন। হারুন ও ইউছুফের ওয়ার্ডে একটি মসজিদ আছে। সেই মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ৫ হাজার টাকা করে নিয়েছে। ঘটনাটি জানতে পেরে আমি ও আমার কমিটির সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।
উপজেলা নেতাদের সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে  সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 

 

Link copied!