মঙ্গলবার ০৪, আগস্ট ২০২৬

মঙ্গলবার ০৪, আগস্ট ২০২৬ -- : -- --

অর্থ মন্ত্রীর সাথে চুয়েটের নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪০ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। গতকাল (২ আগস্ট, ২০২৬) রোববার, বিকেলে মন্ত্রী মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী চুয়েট এর আরো অগ্রগতি আনয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।

এ সময় উভয়ের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে চুয়েট এর ভবিষ্যত পরিকল্পনা এবং চুয়েট এর সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি কে চুয়েট এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম আগামী ১ সেপ্টেম্বর, অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে মন্ত্রী মহোদয় এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

Link copied!