ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম
মঙ্গলবার ০৪, আগস্ট ২০২৬ -- : -- --
ফাইল ফটো
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেয়েদের বীর প্রতীক তারামন বিবি হলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।রবিবার (২ আগস্ট) বীরপ্রতীক তারামন বিবি হল প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিকেল ৩টায় বীর প্রতীক তারামন বিবি হল প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হল প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে বীর প্রতীক তারামন বিবি হলের সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ উদ্যোগ সম্পর্কে বীরপ্রতীক তারামন বিবি হল প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন বলেন, "২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের স্মৃতিকে অম্লান রাখার পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতেই এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির প্রথম ধাপে ইতোমধ্যে ৬৪টি গাছ রোপণ করা হয়েছে। পরবর্তী ধাপে শিক্ষার্থীদের চাহিদা ও হল প্রাঙ্গণের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত চারটি স্থানে ফলজ, ফুলজ ও অন্যান্য প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে। পাশাপাশি আগস্ট মাসে রোপণ করা গাছগুলোকে ‘জুলাই স্মৃতি’ অথবা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন অর্থবহ নামে চিহ্নিত করার পরিকল্পনাও রয়েছে।"