মঙ্গলবার ০৪, আগস্ট ২০২৬

মঙ্গলবার ০৪, আগস্ট ২০২৬ -- : -- --

যবিপ্রবিতে অনুষ্ঠিত হবে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য "Higher Studies Abroad: A Journey Talk" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। 

সোমবার (৩ আগষ্ট) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ০৪ আগস্ট মঙ্গলবার দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে "Higher Studies Abroad: A Journey Talk" শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে সম্পূর্ণ অর্থায়নপ্রাপ্ত (Fully Funded) স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগপ্রাপ্ত যবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

এছাড়া সেমিনারে বক্তারা বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি এবং উচ্চশিক্ষায় সফলতার জন্য করণীয় বিষয়ে তাঁদের বাস্তব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী উক্ত সেমিনারে অংশগ্রহণ করতে পারবে।

Link copied!