প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘ভাষা সাহিত্য পরিষদ’-এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সহ সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২৪ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ। সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন স্নাতক ২০২০ থেকে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ মাসউদ।
বুধবার (২৯ জুলাই) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মোকাদ্দেস উল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি এবং প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনাস আহম্মদ আব্দুলাহ। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ফারহা খানম। সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রোমান মিয়া। ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফাহিম। সহ ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. সারোয়ার হোসেন অপূর্ব। প্রচার সম্পাদক হয়েছেন মো. আনোয়ার হোসেন এবং সহ প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আহনাফ তাহমিদ। এ ছাড়া বাংলা বিভাগের পাঁচটি শিক্ষাবর্ষ থেকে পাঁচজন শ্রেণি প্রতিনিধি কার্যকরী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ মাসউদ বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি শিক্ষক, সহপাঠী ও অনুজদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, ভাষা-সাহিত্য পরিষদকে একটি সক্রিয়, সৃজনশীল ও প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের দিকনির্দেশনায় বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চান।”
সহ সভাপতি সাইফুল মালেক আকাশ বলেন, “এ দায়িত্বের জন্য তিনি বাংলা বিভাগের শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, ভাষা-সাহিত্য পরিষদকে সাহিত্যচর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমের একটি কার্যকর মঞ্চ হিসেবে এগিয়ে নিতে এবং বিভাগের যেকোনো সমস্যা ও যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের পাশে থাকতে তিনি কাজ করবেন।”
কমিটির সব সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবগঠিত এ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
