ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম
রবিবার ২৬, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
জাতীয় বিশ্বিবদ্যালয় আওতাধীন অনার্স প্রথম বর্ষের পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বাদ আসর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা মসজিদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. কাজী আকিব আবদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় অবলম্বন করবেন না। এই শিক্ষা আপনাদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম। আপনাদের পাশে ছাত্রশিবির সবসময় থাকবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনির হোসেন, কলেজ শাখা সেক্রেটারি ইফতিয়ার আহমেদ সাব্বির, সাখাওয়াত সাঈদীসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।