বুধবার ২৯, জুলাই ২০২৬

বুধবার ২৯, জুলাই ২০২৬ -- : -- --

গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টার দায়িত্বে নতুন মুখ

গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

ফাইল ফটো

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, আগামী ২৯ জুলাই ২০২৬ থেকে ২৮ জুলাই ২০২৮ পর্যন্ত দুই বছরের জন্য প্রথমবারের মতো তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক শাহ আলম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমার উপর আস্থা রেখে এই দায়িত্ব দেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ। আমি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে একাডেমিকের পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে আমি আশা করি এই নতুন দায়িত্ব ও সফলভাবে পালন করতে সক্ষম হবো।"

তিনি আরো বলেন, "ছাত্র উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, শিক্ষা, গবেষণাসহ সহ শিক্ষা কার্যক্রমের গতি আরো ঊর্ধ্বগামী করে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী সকলের সহযোগিতা ও সুপরামর্শ কামনা করি।"

এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

Link copied!