প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. বদিউজ্জামান।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে অধ্যাপক ড. বদিউজ্জামানকে এ অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. বদিউজ্জামান বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে প্রয়োজনে এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
এদিকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
