প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৮:৫৮ এএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রকল্যাণ পরিদপ্তরের অধীন মেডিক্যাল সেন্টারের জন্য চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ), পরামর্শক (মনোরোগ) অথবা জুনিয়র পরামর্শক (মনোরোগ)—এই তিনটির যেকোনো এক পদে একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ জুলাই ২০২৬।
পদের তথ্য
পদের নাম: জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ)/পরামর্শক (মনোরোগ)/জুনিয়র পরামর্শক (মনোরোগ)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা
জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ)
- সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এফআরসিপি, এমআরসিপি, এমডি অথবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক।
- সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ২০ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে।
- এর মধ্যে অন্তত পাঁচ বছর অধ্যাপক বা সমমানের পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
পরামর্শক (মনোরোগ)
- সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এফআরসিপি, এমআরসিপি, এমডি অথবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে ন্যূনতম ১৫ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা প্রয়োজন।
- পাশাপাশি অন্তত পাঁচ বছর সহযোগী অধ্যাপক বা সমমানের পদে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র পরামর্শক (মনোরোগ)
- সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এফআরসিপি, এমআরসিপি, এমডি অথবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে কমপক্ষে ১২ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে।
- এ ছাড়া অন্তত পাঁচ বছর সহকারী অধ্যাপক বা সমমানের পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক সম্মানী
- জ্যেষ্ঠ পরামর্শক (মনোরোগ): ৫৫,০০০ টাকা
- পরামর্শক (মনোরোগ): ৪৫,০০০ টাকা
- জুনিয়র পরামর্শক (মনোরোগ): ৩৫,০০০ টাকা
আবেদন যেভাবে করবেন
প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সাদা কাগজে আবেদনপত্র লিখে ‘রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা’ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে অবশ্যই যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৪ জুলাই ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য
নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং অস্থায়ী। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
