বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ -- : -- --

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিআরসি'র ফল উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ১২:০৫ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ডের (সিআরসি) উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে "দেশীয় মৌসুমী ফল উৎসব-২০২৬" আয়োজন করা হয়েছে। 

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

আম, কাঁঠাল, কলা , আনারস, তরমুজ, ড্রাগন ফল, লটকন, জামরুল, করমচা, পেয়ারাসহ দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের মাধ্যমে এ আয়োজন করা হয়। 

সংগঠনের সভাপতি মোঃ নাজমুল হাসান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ তানভীর আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাসিবুর রহমান, স্কুল পরিচালক আজিজুর রহমান সাংগঠনিক সম্পাদক আল গালিব, উপ অর্থ সম্পাদক রাদিফা মুনতাহিনা, সহসংগঠনিক সম্পাদক আঁখি খাতুন, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন, উপপ্রচার সম্পাদক শুভ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। 

সভাপতি মোঃ নাজমুল হাসান বলেন, “বাংলাদেশের দেশীয় ফল আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও পুষ্টির এক অমূল্য সম্পদ। এই ফল উৎসবের মাধ্যমে আমরা শুধু ফলের প্রদর্শনী করিনি; বরং দেশীয় ফলের প্রতি ভালোবাসা, স্বাস্থ্য সচেতনতা এবং আমাদের শিকড়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি ক্ষুদ্র প্রচেষ্টা করেছি। ভবিষ্যতেও সিআরসি সমাজসেবামূলক ও সচেতনতামূলক এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।” 

অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল বলেন, “দেশীয় ফল শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয়, বরং সুস্থ ও পুষ্টিকর জীবনের অন্যতম ভিত্তি। নতুন প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

Link copied!