শুক্রবার ০৩, জুলাই ২০২৬

শুক্রবার ০৩, জুলাই ২০২৬ -- : -- --

জুলাই শহীদদের স্মরণে ছাত্র-শক্তির মোমবাতি প্রজ্বলন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ১২:১১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজন হোসেন তৌফিক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্র-শক্তি শ্রীমঙ্গল উপজেলা শাখা। 

বুধবার ( ১ জুলাই)  সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের কেন্দ্রীয় স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোমবাতির আলোয় শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন সংগঠনের নেতাকর্মীরা। 

কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদের রক্তদান বৃথা যেতে পারে না।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র-শক্তি মৌলভীবাজার জেলার যুগ্ম আহ্বায়ক আলামিন সাইফ, যুগ্ম আহ্বায়ক ইফাত আরা ঈশা, যুগ্ম সদস্য সচিব রাফি হোসেন ফাহিমসহ শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতাকর্মীরা। 

অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

 

Link copied!