প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১১:১৮ এএম
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে মঙ্গলবার (৩০ জুন ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ জুলাই রাজধানী ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলবে।
এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী প্রার্থীরা ৪ জুলাই থেকে ১৭ জুলাই সকাল সাড়ে ৮টা পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করতে পারবেন।
এছাড়া পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে পরে প্রকাশ করা হবে।
