বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ -- : -- --

নির্বাচন কমিশনের ৪৬৮ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

প্রতীকী ছবি

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১০ জুলাই ২০২৬ রাজধানী ঢাকার ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার তথ্য

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
মোট পদ: ৪৬৮টি
পরীক্ষার তারিখ: ১০ জুলাই ২০২৬
সময়: সকাল ১০:০০টা থেকে বেলা ১১:৩০টা পর্যন্ত

পরীক্ষাকেন্দ্র

  • শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।
  • শেরে বাংলানগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।
  • সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, গজনবী রোড, কলেজ গেট, মোহাম্মদপুর, ঢাকা।
  • ঢাকা কলেজ, নিউমার্কেট, ঢাকা।
  • ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা।
  • বিসিআইসি কলেজ, চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

প্রবেশপত্র নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ৬ জুলাই ২০২৬ রাত ১১:৫৯টা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে।

পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, বই, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর এবং যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা কার্ড বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

Link copied!