বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ -- : -- --

হাবিপ্রবিতে মারামারি ও ভাঙচুর করার দায়ে ৬ স্থায়ী বহিষ্কার

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাবিপ্রবি মারামারি ও সংঘর্ষের ঘটনায় চার ধরনে ৬৬ জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার (১ জুলাই) হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড.  মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

উক্ত অফিস আদেশে উল্লেখ করে বলা হয়েছে যে,গত ২১/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকায় শহীদ আবরার ফাহাদ হল হতে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠি হাতে শহীদ নূর হোসেন হলে গিয়ে সহকারী প্রক্টর এবং ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এই অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু তদন্তের নিমিত্তে স্মারক নং-হাবিপ্রবি/সংস্থা/সি-৩/২০০২ (অংশ-২)/৩৭৬৭; তারিখঃ ২২/০৫/২০২৬ খ্রি. মূলে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে এ বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক ১নং আলোচ্য বিষয় অনুযায়ী সর্বমোট ৬৬ (ছেষট্টি) জন ছাত্রকে ৪ (চার) ধরনের শান্তির আওতায় আনার সুপারিশ করেন, তবে এ শান্তিসমূহ সাময়িকভাবে প্রদান করতঃ কেন স্থায়ী শাস্তি প্রদান করা হবে না মর্মে ১০ (দশ) কার্যদিবস সময় দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হলো। 

হল থেকে ৬ মাসের বহিস্কার এবং ২০০০ টাকা  আর্থিক জরিমানার আওতায় ৮ জন, ১ সেমিস্টার একাডেমিক কার্যক্রম ও হল হতে বহিষ্কার এবং ৫০০০ টাকা আর্থিক জরিমানার আওতায় ৬ জন,২ সেমিস্টার একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং ১০০০০ টাকা আর্থিক জরিমানার আওতায় ৪৬ জন এবং ৬ জনকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যারা একাডেমিক কার্যক্রম থেকে এবং আজীবন বহিষ্কার হয়েছে তারা হলে অবস্থান করতে পারবে না এবং ভবিষ্যতেও হলে সিট বরাদ্দ পাবে না।

তাঁদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে আত্মপক্ষ সমর্থনের জন্য  ১০ কার্যদিবসের সময় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Link copied!