মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

ডিজিটাল খাতে বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে ভিওন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১১:২৩ পিএম

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে ১০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ভিওন (VEON), বাংলালিংকের মূল প্রতিষ্ঠান। এর মধ্যে ২৫ কোটি ডলার দ্রুত বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলালিংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওনের বিনিয়োগ পরিকল্পনায় আধুনিক ডিজিটাল অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল সেবা এবং মোবাইল আর্থিক সেবার উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশে ডিজিটাল সংযোগ বাড়ানো, প্রযুক্তিনির্ভর সেবা সহজলভ্য করা এবং গ্রাহকদের খরচ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করতে চায়।

পাশাপাশি ভিওন কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা নিয়েও কাজ করছে। এর মধ্যে টেলিটকের সঙ্গে সম্ভাব্য সমন্বয় এবং নগদ অধিগ্রহণের বিষয়টিও রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল সেবা সম্প্রসারণ ও আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

Link copied!