প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রক্টর ড. মো. ফখরুদ্দিনের বাবা গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ জুন (রবিবার) সকাল প্রায় ৯টায় তিনি নোয়াখালী শহরে একটি পারিবারিক কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।
পরিবার জানায়, সর্বশেষ মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী তাঁর অবস্থান খুলনার সোনাডাঙ্গা বাস স্টেশন এলাকায় শনাক্ত হয়। তবে বর্তমানে তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ রয়েছে।
নিখোঁজ ব্যক্তির সন্ধানে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও দেখতে পান, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে: ০১৮৮২০২১৪৬০, ০১৮৮২০২১৪৬১ এবং ০১৬০৩১১৯৯৬১।
পরিবারের সদস্যরা সবার কাছে অনুরোধ জানিয়েছেন, সংবাদটি ও নিখোঁজের পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করার জন্য, যাতে দ্রুত তাঁর সন্ধান পাওয়া যায়।
