প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৯:২১ এএম
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাছিমপুর এলাকার বেপারী বাড়ি থেকে উম্মে হাবীবা সায়মা (১৫) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার আনুমানিক বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সায়মা স্থানীয় হরিশ্চর মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি সৌদি আরব প্রবাসী বাহার ও গৃহিণী সাজেদা আক্তার দম্পতির প্রথম সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সায়মার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা সাজেদা আক্তার। তিনি জানান, পড়াশোনার বিষয়ে বকাঝকা করার পর সায়মা অভিমান করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
