শুক্রবার ১২, জুন ২০২৬

শুক্রবার ১২, জুন ২০২৬ -- : -- --

চবি শাটল ট্রেনে নতুন রেক সংযোজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৮:৪১ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনে অবশেষে যোগ হলো বহুল প্রতীক্ষিত নতুন রেক (কোচ বা বগি)। আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড.মোহাম্মদ আল-আমীন,উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড.মো. সফিকুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে শাটল ট্রেন। আজকে আমাদের আনন্দের দিন, কারণ শাটলে নতুন কোচ সংযোজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও আরামদায়ক হবে বলে আশা করছি। উপাচার্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতা অব্যহত রাখার প্রত্যাশা করেন। তিনি চাকসুর প্রতিনিধিসহ সকলকে ধন্যবাদ জানান।

এসময় আরও বক্তব্য চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড.মোহাম্মদ আল-আমীন,উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, রেলওয়ে পূর্বাঞ্চলের ডিআরএম মোহাম্মদ সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঞা।এসময় আরও উপস্থিত ছিলেন চবি সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Link copied!