শুক্রবার ১২, জুন ২০২৬

শুক্রবার ১২, জুন ২০২৬ -- : -- --

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৮ দিনে প্রাণহানি ৬৩৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৮ দিনে প্রাণহানি ৬৩৯

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। নতুন এই মৃত্যুর ঘটনায় গত ৮৮ দিনে হামে ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মোট মৃত্যুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৪৭ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯২ শিশু। প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া সিলেট ও বরিশাল বিভাগের একটি করে শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৯ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি ৩১০ জন ঢাকা বিভাগের। এরপর রয়েছে চট্টগ্রামে ১৪০ এবং বরিশাল বিভাগে ১১৯ শিশু। তবে এই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ প্রথম হামের রোগী শনাক্ত হয়। এরপর গত ৮৮ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮২ হাজার ২৯ জনের মধ্যে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন এবং পরীক্ষায় মোট হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৯২৭ জনের। এ ছাড়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৩ হাজার ১৪৫ জন।

Link copied!