শুক্রবার ১২, জুন ২০২৬

শুক্রবার ১২, জুন ২০২৬ -- : -- --

চবিতে বিসিকের উদ্যোগে ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৮:৩১ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর উদ্যোগে ৫ দিনব্যাপী এক ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ব্যবসায় প্রশাসন অনুষদের সভাকক্ষে শুরু হয়েছে। সকাল ১০.৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এ কোর্সের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নতুন উদ্যোক্তা সৃষ্টির কোনো বিকল্প নেই। এই ধরনের প্রশিক্ষণ তরুণদের স্বাবলম্বী হতে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, শুধু চাকরির পিছে না দৌড়ে উদ্যােক্তা হতে হবে। উদ্যােক্তা হওয়ার মধ্যে কল্যাণ আছে। নিজের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। কর্ম কখনো বৃথা যায় না। উপাচার্য কোর্সের সফলতা কামনা করেন এবং আয়োজকসহ সকলকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ। তিনি প্রশিক্ষণার্থীদের বিসিকের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং উদ্যোক্তা হওয়ার বাস্তবমুখী কৌশল সম্পর্কে অবহিত করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর।  সমাপনী বক্তব্যে তিনি প্রশিক্ষণ কোর্সের সাফল্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য রাখেন চবি ম্যানেজমেন্টের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও বিটিআইয়ের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিআইয়ের সহযোগী অনুষদ সদস্য প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি। 

Link copied!