বৃহস্পতিবার ১১, জুন ২০২৬

বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাবিপ্রবিতে কুরআন খতম ও দু’আ মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১১:০০ পিএম

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাবিপ্রবিতে কুরআন খতম ও দু’আ মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাবিপ্রবিতে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১০ জুন, ২০২৬) বাদ এশা শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম ও দু’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম।  

দোয়া মাহফিলে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করেন, সে কামনাও ব্যক্ত করেন তিনি।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ভাইস চ্যান্সেলর। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রশিদসহ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার ও উদযাপন কমিটির সদস্য সচিব কালাম আহমদ চৌধুরী। এছাড়া দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান।

Link copied!