বৃহস্পতিবার ১১, জুন ২০২৬

বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --

রায়পুরে বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

সালমান মির্জা,লক্ষ্মীপুর।

রায়পুর উপজেলায় বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে ২ মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।আজ ১০ জুন ২০২৬ (বুধবার) এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়পুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার।

উদ্বোধনকালে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশিক্ষণার্থীরা যদি ধৈর্য ও সঠিকভাবে এই কোর্সটি সম্পন্ন করেন, তবে তারা ফ্রিল্যান্সিং কিংবা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী হতে পারবেন। এর মাধ্যমে শুধু তাদের নিজেদেরই অর্থ উপার্জন হবে না,বরং সমাজে বেকারত্ব দূরীকরণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিজিটাল মার্কেটিং কোর্সের পাশাপাশি অতি শীঘ্রই সম্পূর্ণ বিনামূল্যে আরও একটি নতুন কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

Link copied!