মঙ্গলবার ০৯, জুন ২০২৬

মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --

রামগঞ্জে আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান (৫২), রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুব খান ফাহিম, রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন এবং দরবেশপুর ইউনিয়নের আইয়ে নগর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সব আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, "জেলাজুড়ে পুলিশের অভিযান চলছে। যেন অপরাধীরা কোন ধরনের নাশকতা ও সহিংসতা করতে না পারে, সে জন্য পুলিশ অভিযান চলাচ্ছে।"

পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Link copied!