প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৯:৩০ এএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অব্যাহত সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান। তিনি চীনা ভাষা শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণসহ অন্যান্য সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
সাক্ষাৎকালে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। এসময় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস প্রদান কর্মসূচি কার্যকর, মান নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় নীতিগত সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আয়োজিত সভায় অংশগ্রহণ করেন।
