প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর বিজ্ঞানভিত্তিক শিক্ষার্থী সংগঠন নিটার সায়েন্স সোসাইটি (NITER Science Society - NSS)-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) নিটার ক্যাম্পাসে অনুষ্ঠিত ১৬তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপনী পর্বে নতুন কমিটির নাম ঘোষণা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রভাষক এবং সংগঠনের কো-মডারেটর শাকিলা শাফিক।
এ সময় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আশিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালেহীন বাঁধন এবং সাবেক অফিস ও আইটি সম্পাদক মোহাম্মদ মামুন অর রশীদ তাসীন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লাবিবা সালওয়া ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শুভ কুমার দাস।
কমিটির সহ-সভাপতি (অ্যাডমিন অ্যান্ড অর্গানাইজিং) হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিয়া আনোয়ার নিশাত এবং সহ-সভাপতি (এইচআরএম) হিসেবে অমর্ত্য চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আবিদ, কোষাধ্যক্ষ অমিত সরকার, সহকারী কোষাধ্যক্ষ শাহরিয়ার সৌরভ, সাংগঠনিক সম্পাদক এইচ. এম. আহসান হাবীব কুশল, সহকারী সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান ও ফারদিন আহমেদ এবং জুনিয়র এক্সিকিউটিভ (অর্গানাইজিং) হিসেবে এ. এস. এম. নাফিস দায়িত্ব পালন করবেন।
অফিস ও আইটি বিভাগে সম্পাদক হিসেবে মো. সালমান, সহকারী সম্পাদক হিসেবে সৈয়দ ইফরাত হাসান মাহিন, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে অরিজিৎ সরকার এবং জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে মো. আবদুল্লাহ আল মাহাদী হাসান খান মনোনীত হয়েছেন।
ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে সম্পাদক হিসেবে মেহেদী হাসান আকাশ এবং সহকারী সম্পাদক হিসেবে অনির্বাণ রক্ষিত ও ওয়াহিদ ফারহান দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া পাবলিক রিলেশন বিভাগে সম্পাদক হিসেবে আফরোজা আলম তানি এবং সহকারী সম্পাদক হিসেবে সাদ ইবনে সোবহান তালহা ও মশিউর রহমান জিফাত মনোনীত হয়েছেন।
নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে বিজ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন, একাডেমিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
