শুক্রবার ০৫, জুন ২০২৬

শুক্রবার ০৫, জুন ২০২৬ -- : -- --

টাকা ছাড়াই শিখুন কোরিয়ান ভাষা, আবেদন করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৯:০৫ এএম

ছবি: সংগৃহীত

সম্প্রতি কোরিয়ান ভাষা শেখার জন্য বিনা মূল্যে একটি অনলাইন কোর্স চালু করেছে দক্ষিণ কোরিয়ার ইয়োনসি বিশ্ববিদ্যালয় ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। ‘ফার্স্ট স্টেপ কোরিয়ান’ শীর্ষক এ কোর্সে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী ও আগ্রহী ব্যক্তিরা অংশ নিতে পারবেন।

প্রাথমিক পর্যায়ের এ কোর্সে কোরিয়ান ভাষার চারটি মৌলিক দক্ষতা-পড়া, শোনা, বলা ও লেখা শেখানো হবে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত অভিবাদন, পরিচয় দেওয়া, সাধারণ কথোপকথন, সময় ও তারিখ, পরিবার ও দৈনন্দিন জীবনসংক্রান্ত বিভিন্ন বিষয় কোর্সে শেখার সুযোগ রয়েছে। প্রতিটি পাঠে উচ্চারণ, শব্দভান্ডার, ব্যাকরণ ও কুইজের মাধ্যমে শেখার অগ্রগতি মূল্যায়নের সুযোগ থাকবে।

কোর্সটি ছয় সপ্তাহের। কোর্সটি সম্পন্ন করতে প্রায় ১৭ ঘণ্টা সময় লাগবে। প্রথম সপ্তাহে কোর্স পরিচিতি, দ্বিতীয় সপ্তাহে কোরিয়ান বর্ণমালা, তৃতীয় সপ্তাহে শুভেচ্ছা বিনিময় ও পরিচয়, চতুর্থ সপ্তাহে পরিবার, পঞ্চম সপ্তাহে সময় ও তারিখ এবং ষষ্ঠ সপ্তাহে দৈনন্দিন জীবনসংক্রান্ত বিষয় শেখানো হবে।

সফলভাবে শেষ করার পর অংশগ্রহণকারীরা কোরিয়ান বর্ণমালা ‘হাঙ্গুল’ পড়তে ও লিখতে পারবেন। পাশাপাশি মৌলিক কোরিয়ান ভাষায় যোগাযোগ করতে এবং কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে সক্ষম হবেন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের কোর্সেরা প্ল্যাটফর্মে গিয়ে ‘Enroll for Free’ অপশনে ক্লিক করে ই-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করতে হবে। কোর্সে অংশগ্রহণ বিনা মূল্যে হলেও যাচাইকৃত ট্র্যাকের মাধ্যমে অতিরিক্ত ফি প্রদান করে সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

আবেদনের সময়সীমা

এ কোর্সে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ফলে যেকোনো সময় নিবন্ধন করে শেখা শুরু করা যাবে।

Link copied!