শনিবার ৩০, মে ২০২৬

শনিবার ৩০, মে ২০২৬ -- : -- --

চাকসুর হাঁড়ি ভাঙা খেলা ও প্রীতি ভোজ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৪:০৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের  (চাকসু) উদ্যােগে আয়োজিত শুক্রবার (২৯ মে ২০২৬) চাকসু ভবনে কুরবানি উৎসবের প্রীতি ভোজ পরিদর্শন এবং হাঁড়ি ভাঙা খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এমন আয়োজনের জন্য  চাকসুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে চাকসুর এই আয়োজন যে সুন্দরভাবে উপস্থাপন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন,আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহমর্মিতাপূর্ণ একটা সুন্দর ক্যাম্পাস প্রতিষ্ঠার ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশাকরি চাকসুর নেতৃবৃন্দসহ সকল ছাত্রছাত্রী আমাদের এ উদ্যোগে সামিল হবেন।

এসময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সাথে আরও উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চবি স্যাটেলাইট ওশান অজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

Link copied!