খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্পিতা
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০২:১২ পিএম
শনিবার ৩০, মে ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাহিত্য সংগঠন ‘অমিত্রাক্ষর’-এর ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমন কুমার সাহা বিষ্ণুপদ (বিষ্ণু সাহা) প্রধান সমন্বয়ক এবং ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সৈয়দ ওয়ালিদ হাসান সমন্বয়ক সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।
‘কবিতা মানুষের জন্য’ স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সুস্থ ধারা ও সৃজনশীল সাহিত্য চর্চাকে বেগবান করতে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-প্রধান সমন্বয়ক প্রিয়ন্তী দাস ও নুসরাত জাহান বর্ষা; সহ-সমন্বয়ক সচিব অনিন্দিতা বিশ্বাস; অর্থ সমন্বয়ক অয়ন নন্দী ও সহ-অর্থ সমন্বয়ক জান্নাতুল নাঈম; প্রচার সমন্বয়ক জোহরা বনানী ও সহ-প্রচার সমন্বয়ক অন্বেষা সেন; প্রকাশনা ও দপ্তর সমন্বয়ক রাশিক অর্ণ ও বিষ্ণু বিশ্বাস এবং সহ-দপ্তর সমন্বয়ক বিস্মৃতি সরকার।
এছাড়াও, আলোকচিত্র ও মঞ্চসজ্জা বিষয়ক সমন্বয়ক হিসেবে লামিয়া ইসলাম ও আয়েশা ছোটন; গ্রন্থাগার ও সহ-গ্রন্থাগার সমন্বয়ক হিসেবে রুহিন রুমি ও রাহুল মণ্ডল এবং সংগীত ও সহ-সংগীত বিষয়ক সমন্বয়ক হিসেবে অনিত কুমার দাস ও সৃজিতা সাহা দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল বাকির, ফারিহা হক এবং চন্দ্রিকা সানা। এ ছাড়াও আদনান রাফিদ, ইয়াসির আরাফাত, নওশিন সাইরা তৌরি, আবদুল্লাহ সিদ্দিক এবং ফাতিমা তুজ্জ জোহরাসহ আরও ১৫ জন শিক্ষার্থীকে সাধারণ সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটি প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত প্রধান সমন্বয়ক বিষ্ণু সাহা বলেন, “তরুণদের সৃজনশীলতা প্রকাশে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সাহিত্য ম্যাগাজিন ‘মনফুল’ প্রকাশ করেছি, যা ভবিষ্যতেও নিয়মিত প্রকাশিত হবে। শুদ্ধ মনন ও সাহিত্যচর্চা বিকাশে অমিত্রাক্ষর প্রতি মাসে ‘পাঠচক্র’ (ইতোমধ্যে ‘পাঠচক্র ০১’ সম্পন্ন) এবং বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা সভার আয়োজন করবে।”
তিনি আরও যোগ করেন, “শিক্ষার্থীদের আবৃত্তিচর্চাকে সমৃদ্ধ করতে নিয়মিত কর্মশালা, প্রতিযোগিতা এবং বাৎসরিক ‘আবৃত্তি উৎসব’ আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই দায়িত্ব পালন করাই আমাদের মূল লক্ষ্য।”