হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:০৩ এএম
রবিবার ২৪, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আইটি সেলের কো-অর্ডিনেটর এর দায়িত্বে প্রফেসর মো. মামুনার রশিদ।শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে যে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি সেল-এর কো-অর্ডিনেটর (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিযুক্ত প্রফেসর ড. মো. আবু হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)-কে আইটি সেল-এর কো-অর্ডিনেটর (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর মো. মামুনার রশিদ, হিসাব বিজ্ঞান বিভাগ-কে বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০১ (৩৫ নং আইন) এর ১১(১২) ধারা মূলে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিযুক্ত করা হলো। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।
দায়িত্ব প্রাপ্তির বিষয়ে প্রফেসর মো. মামুনার রশিদ বলেন, প্রতিটি দায়িত্ব একটি আলাদা দায়বদ্ধতা সৃষ্টি করে।আইটি সেলে নিয়োজিত কর্মকর্তাদের সহযোগিতায় আইটি সেলকে আরও উন্নত করতে চাই।যেন তথ্যগত এবং প্রযুক্তিগত বিষয়ে সহজ সেবা নিশ্চিত হয়। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন।