খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্পিতা
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
ওয়েভ ফাউন্ডেশন এবং ডয়েচে ভেলে একাডেমির যৌথ বাস্তবায়িত “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্প-এর উদ্যোগে খুলনাতে অবস্থিত বিভিন্ন বেসরকারী সংস্থার (সিভিল সোসাইটি অর্গানাইজেশন) যুব ভলেন্টিয়ারদের নিয়ে বুটক্যাম্প আয়োজন করা হয় ।
গত (১৯ মে ২০২৬) খুলনার হোটেল সিটি ইন-তে শুরু হওয়া “MIL, Digital Safety and Constructive Dialogue with CSO Youth Members” শীর্ষক তিনদিন ব্যাপী এই বুটক্যাম্পটি ২১ মে ২০২৬ বিকেলে শেষ হয়। বুটক্যাম্পে ৩টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর মোট ৩০ জন যুব ভলান্টিয়ার অংশগ্রহণ করেন। সংস্থাগুলো হলো, পরিবর্তন- খুলনা, দলিত এবং রঙমহল ফর ইয়ুথ ।
বুট ক্যাম্পটিতে খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “কোথাও নেগেটিভ কিছু হচ্ছে বলে আমাদেরও নেগেটিভ হতে হবে এমন নয় বরং অনলাইনে মানুষকে পজিটিভ বিষয়ের প্রতি অনুপ্রাণিত করতে হবে। যাচাই-বাছাই করার পরেই সোশ্যাল মিডিয়ায় লাইক, রিঅ্যাক্ট বা শেয়ার করা উচিত, এটাই একজন ডিজিটাল লিডারের বৈশিষ্ট্য।”
তিনি আরো বলেন; “সোশ্যাল মিডিয়ায় বা ডিজিটাল প্লাটফর্মে যখন হার্মফুল একটা ফ্লো আসে, তখন আমাদের ইউথ জেনারেশনের দায়িত্ব হলো তার বিপরীতে একটি পজিটিভ ফ্লো তৈরি করা।”
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তন-খুলনা এর নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড । তিনি বলেন, "এই আয়োজন ইয়ুথদের মাঝে সত্য-মিথ্যা যাচাই এর দক্ষতা বৃদ্ধি করবে । এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে ভূল তথ্য পোষ্ট দেওয়ার ব্যাপারে যুব সমাজ আরো বেশী সচেতন হবে ।"
বুট ক্যাম্পটির সমাপনী দিনে ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি বলেন, "এই প্রশিক্ষণ মিডিয়া ও তথ্য সাক্ষরতা এবং সঠিক ও যথাযথ তথ্য ব্যবহারে্র দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে ভুমিকা রাখছে। পরবর্তীতে তারা বিভিন্ন গঠনমুলক সংলাপের মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়ে নিজেদের মতামত তুলে ধরবেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
ডয়েচে ভেলে একাডেমির প্রশিক্ষক মাসফিক মিজান এর তত্ত্বাবধানে পাঁচ জন ফেলো কর্মসূচিটি পরিচালনা করেন। বর্তমান প্রেক্ষাপটে তরুণদের সামনে তথ্য বিভ্রান্তি (misinformation), বিদ্বেষমূলক বক্তব্য, অনলাইন হয়রানি, গুজব এবং নারীদের বিরুদ্ধে ডক্সিংয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় মিডিয়া ও তথ্য সাক্ষরতা (MIL), ডিজিটাল নিরাপত্তা এবং গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরা হয় এই প্রশিক্ষণে। অংশগ্রহণকারীরা তথ্য যাচাই, দায়িত্বশীল মতামত প্রকাশ এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের দক্ষতা অর্জনের সুযোগ পান।
কর্মসূচিতে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি, প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেট্রি , কমিউনিকেশন এন্ড ষ্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার সাইফুর রহমান, রিসার্স এন্ড ডকুমেন্টেশন স্পেশালিষ্ট সাজ্জাদুল করিম । এছাড়াও আরো উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ নাজমুল ইসলাম, ডেপুটি কোর্ডিনেটর আলাউদ্দিন শাওন, জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান এবং কমিউনিকেশন এ্যাসোসিয়েট সুমাইয়া আক্তারসহ অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ ।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জার্মান ফেডারাল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর যৌথ অর্থায়নে “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পটি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো তরুণ ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি করে সুশাসন প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।
ওয়েভ ফাউন্ডেশন এবং ডয়েচে ভেলে একাডেমির প্রত্যাশা, এই প্রকল্পের মাধ্যমে তরুণরা তথ্যভিত্তিক মতামত গঠন, দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা পালন এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।