হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৬:২৭ পিএম
বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং ক্লাব গঠনের জন্য শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন অত্র বিভাগের শিক্ষকেরা।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের ৩৪২ নং কক্ষে দুপুর ১২ টায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম সহ অত্র বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মার্কেটিং ক্লাব হবে একটি অরাজনৈতিক ক্লাব।যেখানে শিক্ষার্থীরা তাঁদের দক্ষতা, নৈতিকতার উন্নয়ন ঘটাতে পারবে।আমরা ভবিষ্যতে মার্কেটিং ক্লাবের মাধ্যমে সকল শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করতে পারবো। আমরা ক্লাবের উদ্যেগে জব ফেয়ার,ইন্ডাস্ট্রি ট্যুর,সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতে পারবো।যার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ে উঠবে এবং তারা মুক্ত চিন্তার সুযোগ পাবেন।