রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

কুবি লাকসাম মনোহরগন্ঞ্জ এসোসিয়েশনের নেতৃত্বে মাশরাফি-শুভ

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৭:৫৬ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী সাইফ মাশরাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী শুভ পাটোয়ারী।

শনিবার (১৬ মে) সদ্য বিদায়ী সভাপতি রিমন মজুমদার ও সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রহমত আলী, মারুফ হাসান ও নাছির তুহিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ারুল আজীম রাহি, ইয়াছিন আরাফাত ও শেখ আযহারুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাইহানুল বারী রাসেল, নূর মোহাম্মদ জয় ও জোনায়েদ আহমেদ আফনান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভ পাটোয়ারী বলেন, “লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “সংগঠনের পূর্বসূরীরা কঠোর পরিশ্রম, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সংগঠনকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। আমি সেই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে আরও এগিয়ে নিতে কাজ করব। এজন্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সকলের সহযোগিতা কামনা করছি।”

নবনির্বাচিত সভাপতি সাইফ মাশরাফি বলেন, “লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। সংগঠনের উপদেষ্টা, সিনিয়র, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষার্থীদের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে চাই।”

বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!