বুধবার ১৩, মে ২০২৬

বুধবার ১৩, মে ২০২৬ -- : -- --

সীমান্তে হত্যা ও হামে শিশু মৃত্যুর প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৪২ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

সীমান্তে হত্যা ও স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনায় হামে শিশু মৃত্যুর প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদ।মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “গত দুই মাসে হামে ও হামের উপসর্গে চার শতাধিক শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। টিকা ব্যবস্থাপনায় অব্যবস্থা, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতা এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ ও চিকিৎসাসেবার অভাবের কারণেই আজ এত শিশুকে প্রাণ দিতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই যাতে দ্রুত টিকার নিশ্চয়তা ও শিশুদের চিকিৎসা নিশ্চিত করা যায়। একইসাথে আমরা সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানাই। বছরের পর বছর নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

সংগঠনটির প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাবে। কিন্তু আজ সীমান্ত হত্যা ও স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতায় মানুষ মারা যাচ্ছে, অথচ রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

Link copied!