প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৯:২১ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনকে সামনে রেখে ভোটার সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১০টায় নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
কমিটির প্রধান পৃষ্ঠপোষক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম এবং অপর প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ আব্দুল ওয়াহাব সিদ্দিকীর পরামর্শক্রমে এ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও প্রধান উপদেষ্টা মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ উপদেষ্টামণ্ডলীর সার্বিক সহযোগিতা ছিল।
ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির অন্যতম উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামী মথুরেশপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আজগার আলী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, মোঃ জহুরুল হুদা, মোহাম্মদ তবিবুর রহমান, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ তারিকুস শারাফাত।
এসময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যবসায়ী মোহাম্মদ শের আলী, মোঃ আব্দুস সালাম, শেখ ফারুক হোসেন, স্বপনসহ অনেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটার সদস্য ফরম সংগ্রহ করেন।
আয়োজকরা জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে ব্যবসায়ীদের সম্পৃক্ততা নিশ্চিত করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
