প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০১:৪৩ এএম
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ সুবর্না আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) কোতোয়ালি মডেল থানাধীন চর কালীবাড়ি দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার হন মোছাঃ সুবর্না আক্তার (৩৩)। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের পাটগুদাম (রেলওয়ে নিউ কলোনী) এলাকার বাসিন্দা। তার স্বামী দেলোয়ার হোসেন এবং মাতা মোছাঃ হুসনে আরা বেগম।
অভিযানকালে তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
