প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০১:৩৩ এএম
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী লালন মিয়াকে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার দক্ষিণ মদনের পাড়া এলাকার বাসিন্দা মোঃ লুৎফর রহমান লালন ওরফে লালন মিয়া (৩৮)। তিনি আব্দুল করিম মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে লালন মিয়ার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া পাঁচ বছরের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
শুক্রবার (৮ মে) ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদার নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার দক্ষিণ মদনের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
