প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০২:০১ এএম
নওগাঁর পোরশা উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
নওগাঁর পোরশা উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, মহিলা ও পুরুষ ওয়ার্ড সদস্য-সদস্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট সভায় ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।
সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন কার্যক্রম, জনসেবা বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত বাজেট প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
