প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৯:০২ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতি। শনিবার (৯ মে) বিকেলে কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতির সভাপতি শফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে এবং সহসভাপতি আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও অধ্যাপক রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, আখতারুজ্জামান মাস্টার, ডা. আমিনুল ইসলাম, জনি সাহা ও এমদাদুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
